Yuba Sathi Prokolpo 2026: মাসে ১৫০০ টাকা পাওয়ার জন্য যুব সাথী প্রকল্পে কিভাবে এবং কারা আবেদন করবেন

Banglar Yuba Sathi Prokolpo: পশ্চিমবঙ্গের যুব সাথী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন এবং প্রতি মাসে ১৫০০ টাকা পাওয়ার জন্য কি কি শর্তাবলী রয়েছে একনজরে দেখেনিন।

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি নতুন প্রকল্প এর ঘোষণা করেছেন। রাজ্যের বেকার যুবকযুবতীদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার শর্তাবলী এবং পদ্ধতি নিচে দেওয়া হয়েছে।

Yuba Sathi Prokolpo 2026
Yuba Sathi Prokolpo 2026

বাংলার যুব সাথী (Yuba Sathi Prokolpo) প্রকল্পে আবেদন করার শর্তগুলি হল-

  • শিক্ষাগত যোগ্যতা– যুব সাথী প্রকল্পে আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • বয়স– এই প্রকল্পে আবেদনের জন্য আপনার বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • অন্যান্য শর্ত– এই প্রকল্পের জন্য তারাই আবেদন করতে পারবেন যারা রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা বা যোজনার সুবিধে পান না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কৃষকবন্ধু ইত্যাদি প্রকল্পের সুবিধে পান না, তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের আরও জানিয়ে রাখি যে পড়াশুনার জন্য কোনও স্কলারশিপ বা বৃত্তি পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

Banglar Yuba Sathi Prokolpo আবেদন প্রক্রিয়া

এই বেরোজগারী ভাতার (Berojgari Bhatta) জন্য আপনাকে অফলাইন এর মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে? এই প্রকল্পে আবেদন জন্য আজ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভায় অর্থাৎ ২৯৪টি বিধানসভায় ক্যাম্প শুরু হয়েছে। আমাদের দুর্গাপুর পশ্চিম বিধানসভার জন্য ভগত সিং স্টেডিয়ামে ক্যাম্প হচ্ছে। আপনি এই ক্যাম্প থেকে ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন। তবে এবার থেকে আপনি অনলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

আজ থেকে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম সহ পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভায় এই দুয়ারে সরকার শিবির আয়োজিত হবে। এই ক্যাম্প থেকে যে সমস্ত প্রকল্পের জন্য সাধারণ মানুষ আবেদন করতে পারবেন সেগুলি হল-

  1. যুব সাথী (Banglar Yuba Sathi)
  2. লক্ষীর ভান্ডার (Laxmi Bhandar)
  3. কৃষক বন্ধু / খেতমজুর (Krishak Bandhu)
  4. স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে আপনি লক্ষ্মী ভাণ্ডার, কৃষকবন্ধু, ও স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

বাংলার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প

রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক-যুবতী এখনও চাকরি পাননি এবং কোনও স্কলারশিপ ব্যতীত কোনও সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, যাদের বয়স ১লা এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছর এর মধ্যে সেইসব যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

কোনও চাকরি না-পাওয়া অবধি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করবে মমতা ব্যানার্জি সরকার। যাদের নাম এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তাদেরকে আগামী ১লা এপ্রিল, ২০২৬ থেকে এই প্রকল্পের বিত্তি বা সাহায্য প্রদান করা হবে।

আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৯৪টি বিধানসভার বিভিন্ন ক্যাম্পে পূরণ করা দরখাস্ত জমা করা যাবে। প্রতিটি বিধানসভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনার এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে জানার জন্য “https://apas.wb.gov.in/ds11/public/page/KnowYourCampLocation.aspx” এই লিঙ্কে ক্লিক করুন। আবেদনপত্র এর নমুনা ক্যাম্পে এবং দপ্তরের ওয়েবসাইট: www.wbsportsandyouth.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

Yuba Sathi Age Required

  • Age Calculate- Age as on 01/04/2026 (21 – 40 years)
  • DOB- 02/04/1986 to 01/04/2005

নিম্নলিখিত document গুলি self-attested Xerox copy ফর্মের সাথে জমা করতে হবে এবং ফর্মটিকে ইংরেজি বড় হরফে ফিলাপ করতে হবে।

Document Required for Banglar Yuba Sathi Scheme

  1. Madhyamik Admit
  2. Madhyamik Result/ Certificate
  3. Bank Pass book / Cancel Cheque
  4. AADHAAR Card
  5. Voter Card
  6. 1 Copy Passport Size Photo
  7. Signature
  8. SC / ST / OBC Certificate (if applicable)
  9. Employment Bank Registration Card (if any)

অনলাইনে যুবসাথী আবেদন প্রক্রিয়া (Yuba Sathi Online Application Process)

YubaSathi Online Application
YubaSathi Online Application

 

আপনি দুয়ারে সরকার ক্যাম্পে না গিয়ে অনলাইন থেকে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বাড়িতে বসেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে যুব সাথী প্রকল্পে আবেদন করবেন।

  • যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে প্রথমে “apas.wb.gov.in” ওয়েবসাইট ভিসিট করতে হবে।
  • এবার আপনাকে “Apply Online” অপশনে ক্লিক করতে হবে।
  • আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  • এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগইন করার জন্য মোবাইলে OTP আসবে সেটি দিয়ে লগইন করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে আপনার সেই মোবাইল নাম্বার ব্যবহার করবেন যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক পাসবুক এর সাথে লিঙ্ক আছে।
  • তারপর আপনার যাবতীয় তথ্য দিয়ে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে।
  • এরপর আপনার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। (যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি হল- মাধ্যমিক অ্যাডমিট  কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট/ রেজাল্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ফটো, ও স্বাক্ষর ইত্যাদি)।
  • বর্তমানে অনলাইনে আবেদন বন্ধ আছে। আবার যখন অনলাইন আবেদন শুরু হবে তখন আপনি আবার আবেদন করতে পারবেন।

 

বিশেষ বিজ্ঞপ্তি

  • যারা কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বা অন্য কোন সরকারী ভাত্তা পাচ্ছেন তারা যুব সাথী প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ যারা এই সমস্ত সুবিধা পাচ্ছেন তারা যদি আবেদন করেন তাহলে তাদের আবেদন বাতিল বলে গন্য হবে।
  • যে কোন Scholarship (যেমন- Swami Vivekananda, Aikyashree, Medhashree) পেলেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • যাদের বয়স ৪০ বছরের বেশি বা যাদের বয়স ২১ বছরের কম তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
  • যাদের বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে কিন্তু যাদের ভোটার কার্ড নেই তারা আবেদন করতে পারবেন না।

1 thought on “Yuba Sathi Prokolpo 2026: মাসে ১৫০০ টাকা পাওয়ার জন্য যুব সাথী প্রকল্পে কিভাবে এবং কারা আবেদন করবেন”

Leave a Comment

Index