Khetmajur Prokolpo- পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমিহীন ক্ষেত শ্রমিকদের (ক্ষেত মজুর) আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকার একটি বিশেষ বার্ষিক সহায়তা প্রকল্প নিয়ে এসেছে, যাকে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প বলা হয়ে থাকে। অনেক ক্ষেত মজুর আছেন যাদের নিজস্ব কোন জমি নেই, অন্যের জমিতে কাজ করে জীবিকা অর্জন করেন। এই ভুমি হীন ক্ষেতমজুর দের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষিশ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দরিদ্র ক্ষেতমজুর পরিবারের আয় বৃদ্ধি করা এবং কৃষিনির্ভর পরিবারের জীবনযাত্রার মান উন্নত করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
আবেদনের যোগ্যতা (Eligibility for Khetmajur Prokolpo Application)
পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন ক্ষেতমজুর (Bhumihin Khetmajur) প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে। নিচে এর বিস্তারিত তালিকা দেওয়া হলো:-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর নিজের নামে কোনো কৃষি জমি থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- জীবিকা নির্বাহের জন্য আবেদনকারীকে সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কাজের (ক্ষেতমজুরি) ওপর নির্ভরশীল হতে হবে।
- আবেদনকারী যদি ইতিমধ্যেই ‘কৃষক বন্ধু‘ প্রকল্পের আওতায় থাকেন বা নথিভুক্ত বর্গাচাষী হন, তবে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র (Khetmajur Prokolpo Documents Required)
আবেদন করার সময় সাধারণত নিচের নথিগুলি প্রয়োজন হয়
- আধার কার্ড (Aadhaar Card)
- ভোটার কার্ড (Voter ID)
- ব্যাঙ্ক পাসবুক (IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর) (Bank Passbook)।
- স্বঘোষণা পত্র (Self Declaration Form)
- পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Image)
- সব কাগজপত্র পরিষ্কার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।
কত টাকা সাহায্য দেওয়া হবে রাজ্য সরকার
এই প্রকল্পের অধীনে যোগ্য ব্যক্তিদের বছরে ৪,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, যা রবি ও খরিফ মরসুমে ২০০০ টাকা করে দুটি কিস্তিতে পাওয়া যাবে। সাধারণত দুটি কিস্তিতে প্রদান করা হবে, প্রতিটি কিস্তি 2,000/- অর্থ সরাসরি নির্বাচিত ব্যাক্তির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
অনলাইনে ভুমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন প্রক্রিয়া (Khetmajur Online Application Process 2026)
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য আপনি অনলাইন থেকে আবেদন করতে পারবেন। ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করার জন্য নিচের ধাপগুলিকে অনুসরণ করুন-
- অফিসিয়াল পোর্টালে- আবেদন করার জন্য প্রথমে Bhumihin Khetmajur Portal-এ খুলুন আপনার ওয়েব ব্রাউজার থেকে।
- রেজিস্ট্রেশন করতে হবে- অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘New Application Form’ লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- নথিপত্র আপলোড- অনলাইনে আবেদন করার সময় আপনাকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং খেতমজুর হওয়ার স্বঘোষণা পত্র বা শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদনের স্ট্যাটাস চেক: আবেদন জমা দেওয়ার পর পোর্টালে থাকা ‘Application Status’ অপশন থেকে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা চেক করে নিতে পারবেন।
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য আপনি নিচে থেকে আবেদন ফর্ম PDF ডাউনলোড করতে পারবেন।
| Download Application Form |
Yuba Sathi Prokolpo 2026: মাসে ১৫০০ টাকা পাওয়ার জন্য যুব সাথী প্রকল্পে কিভাবে এবং কারা আবেদন করবেন