Land Mutation West Bengal- জমির মালিকানা পরিবর্তন করা বা নামপত্তন করা কে জমির মিউটেশন (WB Land Mutation) বলা হয়। আর এই মিউটেশন করা হলে সরকারি খতিয়ান (Record of Rights – ROR) এ তা লিপিবদ্ধ হয়। জমি ক্রয় করা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া, বা অন্য কোনোভাবে মালিকানা পরিবর্তন হলে জমির মিউটেশন করা জরুরি। মিউটেশন না থাকলে জমির প্রকৃত মালিকানা প্রমাণে সমস্যা হতে পারে।
Land Mutation- জমির মিউটেশন করার জন্য কি কি করতে হবে
- জমির মিউটেশন করার জন্য প্রথমে আপনাকে Banglarbhumi পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে মিউটেশন আবেদন করতে হবে।
- এরপরে আপনার আবেদনের ভিত্তিতে কেশ নাম্বার জেনেরট হবে।
- তারপর এই কেশ অনুযায়ী শুনানির তারিখ জারি হবে।
- এই শুনানির তারিখে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট, আবেদন ফর্ম, শুনানির কাগজ নিয়ে নির্দিষ্ট BL & LRO অফিসে হাজিরা দিতে হবে।
- এরপরে সরকারি অফিসার আপনার দাখিল করা সমস্ত কাগজ যাচাই করবেন।
- যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনার নামে ১-৭ দিনের মধ্যে নতুন খতিয়ান জারি করা হবে এবং পুরনো মালিকের খতিয়ান কেটে দেওয়া হবে।
- পরে আপনি আপনার খতিয়ান নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে পর্চার জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে জমির মিউটেশন আবেদন প্রক্রিয়া (Online Mutation Application Process)
- প্রথমে, আপনাকে ওয়েব ব্রাউজারে Banglarbhumi Portal খুলতে হবে
- এরপরে আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Banglarbhumi পোর্টালে লগ ইন করতে হবে। যদি আপনার কাছে ইউজার নেম ও পাসওয়ার্ড না থাকে তাহলে আপনাকে প্রথমে Sign-up অপশনে ক্লিক করে একাউন্ট বানাতে হবে।
- তারপর বাংলারভুমি পোর্টালে “Citizen Services” এ গিয়ে “Online Application” অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে “Mutation Application” অপশন সেলেক্ট করতে হবে।
- এবার আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে।
- এখান থেকে প্রথমে আপনাকে জেলা, ব্লক, মৌজা নির্বাচন করতে হবে।
- তারপর জমি ক্রেতার নাম, বাবার নাম, ঠিকানা, দলিল নং, দলিলের তারিখ, রেজিস্ট্রি অফিস লিখতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে OTP সেন্ড করতে হবে এবং OTP ভেরিফাই করতে হবে।
- এবার আপনাকে দ্বিতীয় ট্যাবে গিয়ে সেখানে বিক্রেতার নাম, বাবার নাম, ঠিকানা, দাগ নং, খতিয়ান নং, জমির পরিমান, এবং জমির শ্রেণী দিয়ে সাবমিট করতে হবে।
- তারপর আপনাকে পরের ট্যাবে গিয়ে আপনার দলিলের একটি PDF স্ক্যান কপি জমা করতে হবে (2MB এর মধ্যে)। শেষে ক্যাপচা দিয়ে সাবমিট বাটান ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- যদি আবেদন ফী দেখাই তাহলে আপনাকে আবেদন ফী অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
- এবার আপনাকে আবেদন ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
- পরের প্রক্রিয়া নিচে দেওয়া হয়েছে।
অনলাইনে জমির মিউটেশন আবেদন করার পর কি কি করতে হবে (Land Mutation Process in West Bengal)
- অনলাইনে জমির মিউটেশন আবেদন করার পর আপনার আবেদনের ভিত্তিতে কেশ নাম্বার জেনেরেট হবে।
- সেই কেশ নাম্বার দিয়ে আপনাকে মিউটেশন স্ট্যাটাস চেক করতে হবে। সেখান থেকে আপনি শুনানির তারিখের নোটিশ ডাউনলোড করতে পারবেন।
- এই নোটিশটিকে প্রিন্ট আউট করে আপনার আবেদনের সাথে লাগাতে হবে। এই শুনানির নোটিশটিকে বিক্রেতাকে অর্থাৎ যে আপনাকে জমিটি বিক্রি করেছে বা দানপত্র করেছে তাকে পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে শুনানির তিন থেকে পাঁচ দিন আগে।
- এরপর আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট (জেরক্স ও আসল কপি) সাথে আবেদন ফর্ম, ডিক্লারেশন ফর্ম, শুনানির নোটিশ এবং পোস্ট অফিসের রিসিভ কপি নিয়ে নির্দিষ্ট BL & LRO অফিসে হাজিরা দিতে হবে।
- হাজিরার সময় আপনাকে আপনার আবেদন ফর্ম, ডিক্লারেশন ফর্ম, শুনানির নোটিশ এবং পোস্ট অফিসের রিসিভ কপি জমা করতে হবে সাথে আসল কপি দেখাতে হবে।
-
ভূমি দপ্তরের (BL & LRO) অফিসার কাগজপত্র যাচাই করবেন। প্রয়োজনে মাঠ পর্যায়ে Spot Inspection / Hearing হতে পারে।
-
চেক হয়ে যাওয়ার ১ থেকে ৭ দিনের মধ্যে আপনার নামে খতিয়ান জারি হবে।
কেন মিউটেশন করা প্রয়োজন? (Important of Land Mutation)
- জমির খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন করা প্রয়োজন।
- জমি বিক্রি, হস্তান্তর বা ব্যাংক লোনের সময় জমির বৈধ মালিকানা প্রমানের জন্য।
- অনলাইনের মাধ্যমে জমির খাজনা জমা দেওয়ার জন্য।
- জমির শ্রেণী পরিবর্তন করার জন্য (Land Conversion)।
- বিভিন্ন সরকারি সুবিধা নেওয়ার জন্য (যেমন- কৃষকবন্ধু, PM Kishan)।
- সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদনের জন্য (যেমন- হোল্ডিং ট্যাক্স, বিল্ডিং প্ল্যান ইত্যাদি)।
- ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়ানোর জন্য।
মিউটেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Mutation)
জমির মিউটেশন করার জন্য সাধারণত নিচের কাগজপত্র প্রয়োজন।
- রেজিস্ট্রি করা দলিল (Sale Deed, Gift Deed, Partition Deed etc)
- পীঠ দলিল (Chain Deed) যদি প্রয়োজন হয়
- আমমোক্তার দলিল (Power Deed) যদি প্রয়োজন হয়
- অনলাইন আবেদন ফর্ম, ডিক্লারেশন ফর্ম, শুনানির নোটিশ, হাজিরা ফর্ম এবং পোস্ট অফিসের রিসিভ কপি
- আবেদনকারীর পরিচয়পত্র (ভোটার কার্ড / আধার কার্ড / প্যান কার্ড / রেশন কার্ড)
- উত্তরাধিকার সুত্রে জমি বিক্রি বা দানপত্র হলে জমির মালিকের মৃত্যু শংসাপত্র ও উত্তরাধিকার সার্টিফিকেট / লিগ্যাল হেয়ার সার্টিফিকেট (ওয়ারিশ সার্টিফিকেট)
মিউটেশন আবেদনের স্ট্যাটাস চেক (Mutation Status Check)
-
আবেদন করার পর Mutation Case Status অপশনে গিয়ে কেশ নাম্বার দিয়ে মিউটেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।
- এর জন্য প্রথমে আপনাকে বাংলারভুমি পোর্টালে লগ ইন করতে হবে।
- তারপর Citizen Services অপশন থেকে Online Service Status অপশন সিলেক্ট করতে হবে।
- এবার Mutation Status অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে আপনাকে মিউটেশন কেশ নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে।
মিউটেশন কয় ধরনের হয়ে থাকে
- ক্রয় করা বা দানপত্র বা পার্টিশন দলিলের মাধ্যমে মিউটেশন
- পৈতৃক সুত্রে প্রাপ্ত সম্পতির ওয়ারিশ মিউটেশন
ওয়ারিশ সুত্রে প্রাপ্ত সম্পত্তির মিউটেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট (Warrish Land Mutation)
ওয়ারিশান সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তির মিউটেশন (Mutation) করার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে তা নিচে দেওয়া হয়েছে।
- অনলাইন আবেদন ফর্ম
- পূর্ব মালিকের মৃত্যু শংসাপত্র (Death Certificate)
- পূর্ব মালিকের খতিয়ান নাম্বার বা পর্চা
- ওয়ারিশান সার্টিফিকেট/ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট (স্থানীয় পঞ্চায়েত/পুরসভা বা আদালত থেকে প্রাপ্ত)
- আবেদনকারিদের আধার কার্ড
- মোবাইল নাম্বার
ওয়ারিশ মিউটেশন করার জন্য কি করতে হবে
ওয়ারিশান সুত্রে প্রাপ্ত সম্পত্তির মিউটেশন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলিকে অনুসরণ করতে হবে।
- প্রথমে আপনাকে বাংলারভুমি পোর্টাল থেকে ওয়ারিশ মিউটেশন এর জন্য আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন করার সময় আপনাকে উপরিউক্ত ডকুমেন্টগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে (2MB এর মধ্যে)
- এরপরে আপনাকে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট জেরক্স লাগিয়ে নির্দিষ্ট BL & LRO অফিসে জমা করতে হবে।
- BL & LRO অফিস থেকে সমস্ত কিছু যাচাই করে আবেদনকারীদের নামে মিউটেশন করা হবে (খতিয়ান নাম্বার দেওয়া হবে)
- খতিয়ান নাম্বার হয়ে গেলে সেই খতিয়ান দিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে পর্চার জন্য আবেদন করতে হবে।
ওয়ারিশ মিউটেশন কিভাবে অনলাইনে আবেদন করবেন (Warrish Land Mutation Online Application)
ওয়ারিশান মিউটেশন অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলিকে অনুসরণ করুন।
- প্রথমে আপনাকে বাংলারভুমি পোর্টালে লগ ইন করতে হবে
- এরপরে Citizen Services থেকে Online Application অপশন থেকে আপনাকে Warrish Application অপশন সিলেক্ট করতে হবে।
- এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
- সেখানে আপনাকে District, Block, Mouza সিলেক্ট করে পূর্বতন মালিকের খতিয়ান নাম্বার দিতে হবে।
- তারপর ওয়ারিশ ব্যাক্তিদের যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
- এই আবেদন করার সময় আপনাকে উপরিউক্ত ডকুমেন্টগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন হয়ে গেলে আবেদনের ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এবার আবেদন ফর্ম এর সাথে সমস্ত ডকুমেন্ট-এর জেরক্স কপি লাগিয়ে আপনাকে BL & LRO অফিসে জমা করতে হবে।
FAQs (WB Land Mutation)
- জমির মিউটেশন করার জন্য কত দিন সময় লাগে?
জমির মিউটেশন করার জন্য সাধারণত ১০ থেকে ১৫ দিন লাগে। তবে কখনো কখনো এই সময় আরও বেশিও লাগতে পারে।
- মিউটেশন করার জন্য কত টাকা ফী লাগে?
সম্পত্তি বা জমির মিউটেশন করার জন্য মিউটেশন ফি জমির শ্রেণী ও স্থানের উপর নির্ভর করে। তবে চাষজমির ক্ষেত্রে কোন মিউটেশন ফী লাগে না।
- মিউটেশন ফী কিভাবে জমা করবো?
আপনি অনলাইনের মাধ্যমে (GRIPS) জমির মিউটেশন ফী জমা করতে পারবেন। মিউটেশন ফী জমা করার জন্য আপনি ডেবিট কার্ড, বা ক্রেডিট কার্ড, UPI, বা নেট ব্যাংকিং ব্যবহার করতে পারেন।
- জমির মিউটেশনের আবেদন কি প্রত্যাখ্যান করা হতে পারে?
হ্যাঁ, অবশ্যই করতে পারে। যদি আপনার দলিল বা ডকুমেন্ট ঠিক না থাকে অথবা ডকুমেন্ট পুরো না থাকে তাহলে মিউটেশন আবেদন প্রত্যাখ্যান করে পারে। আবার আপনি যদি সময় মত আপনার ডকুমেন্ট জমা করতে না পারেন তাহলেও আপনার মিউটেশন আবেদন রিজেক্ট হয়ে যাবে।
- ওয়ারিশ মিউটেশন করার জন্য কত টাকা ফী লাগে?
ওয়ারিশ সুত্রে প্রাপ্ত (ওয়ারিশ মিউটেশন) সম্পত্তির মিউটেশন করার জন্য আপনাকে কোন রকম ফী জমা করতে হবে না।
- আমি কি শুধু অনলাইনে জমির মিউটেশন আবেদন করে মালিকের নাম পরিবর্তন করতে পারবো?
না। অনলাইনে মিউটেশন আবেদন করার পর আপনাকে আবেদন ফর্ম এর সাথে সমস্ত ডকুমেন্ট লাগিয়ে নির্দিষ্ট BL & LRO অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট যাচাই বাছাই করার পরেই আপনার মিউটেশন সম্পন্ন হবে।
- মিউটেশন ছাড়া কি জমি বিক্রি করা যাবে?
হ্যাঁ, জমির মিউটেশন না করেও জমি বিক্রি করা যাবে।
- আমি কি অফলাইনের মাধ্যমে জমির মিউটেশন করতে পারবো?
না, বর্তমানে জমির মিউটেশন করার জন্য আপনাকে অনলাইনে (Online Mutation) আবেদন করতে হবে।
- কোন ওয়েবসাইট থেকে মিউটেশন আবেদন করতে পারবো?
বাংলারভুমি (Banglabhumi) পোর্টাল থেকে মিউটেশন আবেদন করতে পারবেন- https://banglarbhumi.gov.in/
আবেদনের জন্য যোগাযোগ করুন-
জমির মিউটেশন বা কনভার্সন অনলাইনে আবেদন করার জন্য অথবা জমির দলিল বা রেজিস্ট্রি করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার- 7908289980 ।
আবার যদি আপনি জমির খাজনা, পর্চা ইত্যাদি বের করতে চান তাহলে উপরিউক্ত নাম্বারে ফোন করুন। জমি জায়গার যেকোনো কাজের অনলাইনে আবেদনের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
- মোবাইল নাম্বার- 7908289980 (Durgapur)
- ইমেইল আইডি- skssk7908@gmail.com