Aikyashree Scholarship WB | ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন প্রক্রিয়া- 2025

Aikyashree Scholarship WB | ঐক্যশ্রী স্কলারশিপ- প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, অথবা কলেজ পাশ হয়ে পরবর্তী শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই বৃত্তি বা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ নাম ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে। ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক বাৎসরিক আয়, এবং প্রাপ্ত অর্থের পরিমাণ আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করবো।

ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার সাধারণত পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের (যেমন- খ্রিষ্টান, শিখ, মুসলিম, বুদ্ধিস্ট, পার্সি ও জৈন) ছাত্রছাত্রীদের প্রদান করে থাকে। ঐক্যশ্রী স্কলারশিপ আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য কোনরকম অফলাইনের ব্যবস্থা নেই। অনলাইনে আবেদন করে আবেদনপত্র আপনার স্কুলে জমা করতে হবে। স্কুল কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করে ভেরিফাই করবেন তারপর আপনার ব্যাংক খাতায় স্কলারশিপের টাকা আসবে।

ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে অনলাইনে আবেদন করবেন (Aikyashree Scholarship Online Apply)

নিচের ধাপগুলিকে অনুসরণ করে আপনি এই স্কলারশিপ অনলাইনে আবেদন করতে পারবেন।

Aikyashree Scholarship Application.

Aikyashree Scholarship Application Process

  • প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে- https://wbmdfcscholarship.in/
  • এরপরে আপনাকে “Student Panel” অপশন সিলেক্ট  করতে হবে।
  • তারপর “Fresh Registration” অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তীতে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে সেখানে আপনাকে জেলা (District) সিলেক্ট করে OK করতে হবে। এবার আপনাকে Domical District, Block বা Municipality অপশন দিয়ে ছাত্র বা ছাত্রীর নাম, বাবার নাম, মা এর নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ব্যাংক একাউন্ট নাম্বার, IFSC কোড ও ক্যাপচা দিয়ে Submit and Proceed অপশন সিলেক্ট করতে হবে।
  • পরের পেজে আপনাকে স্কুলের নাম, ক্লাস, পারিবারিক বাৎসরিক ইনকাম এবং ইচ্ছে মত পাসওয়ার্ড দিয়ে Submit and Proceed অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার আবেদনের ভিত্তিতে একটি অ্যাপ্লিকেশান আইডি জেনেরেট হবে। সেই আইডি এবং আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে OTP আসবে সেই OTP দিয়ে ভেরিফাই করতে হবে।
  • লগইন করার পরে আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • শেষে আবেদনের একটি প্রিন্ট আউট করে নেবেন।
  • আবেদন করার সময় যদি ডকুমেন্ট স্ক্যান করে উপলোড করার প্রয়োজন হয়, তাহলে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে উপলোড করতে হবে।

কারা আবেদন করতে পারবেন ঐক্যশ্রী স্কলারশিপ

পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তর রাজ্যের সংখ্যালঘু (যেমন- মুসলিম, খ্রিষ্টান, শিখ, বুদ্ধ, পার্সি এবং জৈন) পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে। সংখ্যালঘু শ্রেণীভুক্ত পড়ুয়া ব্যতীত অন্যান্য শ্রেণীভুক্ত পড়ুয়ারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য বিগত পরীক্ষায় ৫০% নাম্বার (শুধু মাত্র প্রথম শ্রেণীর জন্য কোন নাম্বার লাগবে না) পেয়ে থাকতে হবে। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য।

  • মুসলিম
  • খ্রিষ্টান
  • শিখ
  • বুদ্ধ
  • পার্সি
  • জৈন

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

  • শেষ পরীক্ষার মার্কশীট (প্রথম শ্রেণী ব্যাতিত) (Mark Sheet)
  • মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের এডমিট কার্ড (MP Admit Card)
  • স্কুল বা কলেজে ভর্তির রশিদ (Admission Payment Receipt)
  • আধার কার্ড (Aadhaar Card)
  • পারিবারিক আয়ের সার্টিফিকেট (Income Certificate)
  • ব্যাংকের পাসবই (Bank Passbook)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) (Caste Certificate)
  • Student Code

কত টাকা পাওয়া যায় ঐক্যশ্রী স্কলারশিপে?

  • প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য) বছরে 1100 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত পাওয়া যায়।
  • পোস্ট- ম্যাট্রিক স্কলারশিপ (উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed ছাত্র ছাত্রীদের জন্য) বছরে 10,200 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত পাওয়া যায়।

কয় প্রকারের ঐক্যশ্রী স্কলারশিপ সরকার প্রদান করে?

তিন ধরনের ঐক্যশ্রী স্কলারশিপ সরকার প্রদান করে থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য।

  1. প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য)
  2. পোস্ট- ম্যাট্রিক স্কলারশিপ (উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed ছাত্র ছাত্রীদের জন্য)
  3. SVM

ঐক্যশ্রী আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন (Aikyashree Status Check)

Aikyashree Scholarship Application Status Check

  • প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট ব্রাউজারে খুলতে হবে- https://wbmdfcscholarship.in/
  • এরপরে আপনাকে “Student Panel” অপশন সিলেক্ট  করতে হবে।
  • সেখান থেকে আপনাকে “Track Application” অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনাকে আপনার রেজিস্ট্রেশন বছর, জেলা, উইজার আইডি, জন্ম তারিখ এবং ক্যাপচা দিয়ে Submit করতে হবে। তাহলে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

ঐক্যশ্রী স্কলারশিপ নবীকরণ প্রক্রিয়া (Aikyashree Scholarship Renewal)

এই স্কলারশিপকে আপনি অনলাইনের মাধ্যমে নবীকরণ করতে পারবেন না। ঐক্যশ্রী স্কলারশিপ স্কুল থেকে নবীকরণ করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি অনলাইন থেকে নবীকরণ বা রেনেউল করতে পারবেন।

 

Official Link

Official Website Click Here
Online Application Aikyashree Scholarship Click Here
Status Check Click Here

 

FAQ – ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কিত সাধারণ প্রশ্ন

  • ঐক্যশ্রী স্কলারশিপ কি শুধুমাত্র কলেজের শিক্ষার্থীদের জন্য?

না, এটি স্কুল (Class I থেকে শুরু) থেকে শুরু করে কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

  • ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন বছরের কোন সময় শুরু হয়?

সাধারণত প্রতি বছর জুলাই–আগস্ট মাস থেকে অনলাইনে আবেদন শুরু হয় এবং কয়েক মাস চলতে থাকে।

  • ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন কোথায় করতে হবে?

অনলাইনে- অফিসিয়াল ওয়েবসাইট wbmdfcscholarship.in এর মাধ্যমে আবেদন করতে হবে।

  • পশ্চিমবঙ্গের বাইরের ছাত্ররা কি স্কলাশিপের জন্য আবেদন করতে পারবে?

না।

Index