Jomir Porcha Application and Download 2026- জমির পর্চা কিভাবে অনলাইনে আবেদন করে ডাউনলোড করবেন

Jomir Porcha Application and Download– আজকের এই প্রতিবেদনে জানবো কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে জমির পর্চা কিংবা খতিয়ান অনলাইনে আবেদন করে ডাউনলোড করবো। এর জন্য খরচ হবে কমপক্ষে 20 টাকা। এক পাতার খতিয়ান বের করতে খরচ হবে 20 টাকা। তবে এরপর যত বেশি পাতা হবে তার জন্য 10 টাকা করে বেশি খরচ হবে।
Jomir Porcha Application and Download
Jomir Porcha Application and Download
তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসে জমির খতিয়ান কিংবা পর্চা অনলাইনে আবেদন করে ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে ভূমি দপ্তরে যেতে হবে না এবং যে খতিয়ান সেটা কিন্তু ডিজিটাল সাইন করা অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

Jomir Porcha Application (Land ROR) Application (অনলাইনে জমির পর্চা আবেদন)

Jomir Porcha Application and Download
Jomir Porcha Application and Download
প্রথমে আপনাকে বাংলারভুমি পোর্টালে (Banglarbhumi) রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। প্রথমে এখানে আপনি আপনার ফাস্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেমে বসিয়ে দিবেন, এরপর আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন। এবার এড্রেস বক্সে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করবেন।

ইউজার টাইপে সিটিজেন করতে হবে, যদি আপনি পৌরসভা এলাকায় বসবাস করে থাকেন তাহলে পৌরসভা নাম উল্লেখ করবেন, না হলে ফাঁকা রাখবেন এরপর আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম কি রয়েছে তা লিখে দেবেন।

জেলার নাম উল্লেখ করে দেবেন, আপনার যা পিন কোড রয়েছে তা বসিয়ে দেবেন এবং আপনি আপনার ইমেইল আইডি উল্লেখ করতে পারেন। যেহেতু স্টারমার্ক নেই তাই আপনি এটিকে ফাঁকা রাখতে পারেন।
এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। পাশে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটিকে পাশের বক্সে বসিয়ে দেবেন। তারপর নিচে নিজের ইচ্ছে মত পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডটিকে দিয়েছেন সেটিকে আবার কনফার্ম পাসওয়ার্ড-এ উল্লেখ করবেন। এরপর ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনার রেজিস্ট্রেশান শেষ হবে।
তারপর আপনি এখানে দেখতেই পাবেন সাইন ইন অপশন এখানে ক্লিক করতে করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনার ইউজারনেম, এই ইউজারনেমটি এখানে বসিয়ে দেবেন। যে পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ড আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপর ক্যাপচার দেখতে পাবেন সেই ক্যাপচার কোডটা উল্লেখ করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই আপনার মোবাইল নাম্বারে OTP আসবে। মোবাইলে আসা OTP বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন।
লগইন হয়ে যাওয়ার পরে আপনি এখানে সিটিজেন সার্ভিস অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন “সার্ভিস ডেলিভারি” “অনলাইন সার্ভিস স্ট্যাটাস”, GRN সার্চ ইত্যাদি অপশনগুলো। এখান থেকে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। তারপর ROR Request অপশনে ক্লিক করবেন। এবার আপনার সামনে ROR আবেদন ফর্মটি চলে আসবে।
এবার আপনাকে এই ফর্মটিকে ফিলাপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার জেলা, ব্লক এবং মৌজা সিলেক্ট করতে হবে। তারপর আপনার খতিয়ান নাম্বার দিতে হবে। এবার আপনার নাম, বাবার নাম, ঠিকানা এবং ক্যাপচা দিয়ে Calculate Fee অপশনে ক্লিক করতে হবে।
তারপর নিচে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে সেটিকে লিখে রেখে দেবেন, যেটি পরবর্তী ক্ষেত্রে দরকার পড়বে অর্থাৎ পর্চা ডাউনলোড করার সময় লাগবে। কয়টি পেজ বের হবে এবং কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তা এখানে দেখতে পাবেন। যদি একটি পেজ হয় তাহলে 20 টাকা আবার যদি দুই পেজ কিংবা তিন পেজ হয়ে থাকে তাহলে 30 টাকা অথবা 40 টাকা পেমেন্ট করতে হবে। এবার আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাই আপনাকে SBI EPAY অপশনটিকে সিলেক্ট করে Continue অপশনটিতে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে পেমেন্ট পেজটি খুলে যাবে। এবার Continue করবেন। তারপর আবার একটি পেজ খুলবে যেখানে আপনাকে নিচের দিকে Verified and Checked বক্সে টিক দিয়ে Next এ ক্লিক করতে হবে। এবার Payment Mode এ SBI EPAY এবং Pay Through অপশনে payment Gateway/ Bank সিলেক্ট করে Next করতে হবে। এবার আপনার সামনে GRN নাম্বার দেখাবে সেটিকে লিখে রাখবেন পর্চা ডাউনলোড করার সময় লাগবে। এবার OK করে নিচের দিকে Pay Now অপশন পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে পেমেন্ট করার জন্য নতুন পেজ খুলে যাবে সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন পেয়ে যাবেন। আপনার ইচ্ছা মত অপশন সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট হলে গেলেই আপনার পর্চা বা ROR আবেদন কমপ্লিট হবে। এবার আপনাকে পর্চা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কারন BL & LRO অফিস থেকে আপনার আবেদন এর কপি জারি করা হবে, তারপর আপনি পর্চা ডাউনলোড করতে পারবেন।

Jomir Porcha Download (WB Land ROR) (অনলাইনে জমির পর্চা ডাউনলোড)

Jomir Porcha Application and Download- জমির পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে বাংলারভুমি পোর্টালে লগইন করে GRN সার্চ অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবার আপনার সামনে একটি পেজ খুলে যাবে, সেখানে ড্রপডাউন মেনুতে ROR/PI/MAP অপশনটি দিয়ে নিচে আপনার আবেদনের GRN নং এবং আবেদন নং অর্থাৎ ROR নাম্বার দিতে হবে। তারপর ক্যাপচা দিয়ে Submit অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার পর্চা ডাউনলোড হয়ে যাবে। অনলাইনে পর্চা আবেদন করার ২ থেকে ৫ দিনের মধ্যে পর্চা ডাউনলোড করতে পারবেন।

Official Website
Banglarbhumi Portal Click Here
Grips Click Here

 

Banglarbhumi Portal- Apply Mutation, Porcha, Khajna, Bastu, Warish, Map, and Others | জমির ব্যাপারে জিজ্ঞাসা

Index