Ration Card Mobile Number Link– পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর কর্তৃক প্রদত্ত সমস্ত অনলাইন পরিষেবা পাওয়ার জন্য বর্তমানে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা অত্যন্ত জরুরি। পরিবারের নতুন সদস্য যোগ করা বা আপনার রেশন কার্ডের শ্রেণী পরিবর্তন, অথবা ই-রেশন কার্ড ডাউনলোড করার জন্য রেশন কার্ডের সাথে একটি মোবাইল নম্বর লিঙ্ক থাকা অপরিহার্য। তবে সাথে আধার কার্ডের সাথেও মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি।
কিভাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন (Online Ration Card Mobile Number Link Process)
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট: আপনার মোবাইলে ইন্টারনেট ব্রাউজার খুলুন এবং পশ্চিমবঙ্গ খাদ্য বিভাগের অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in ভিসিট করুন।
- Link Ration Card with Mobile অপশনটি নির্বাচন করুন: নিচে স্ক্রল করুন এবং “Link Ration Card with Mobile” বিভাগে ক্লিক করুন।
- আধারের মাধ্যমে মোবাইল আপডেট পৃষ্ঠায় যান: এবার আপনার সামনে একটি নতুন ট্যাব খুলবে। প্রক্রিয়াটি শুরু করতে “রেশন কার্ড নাম্বার” দিয়ে Search অপশনটিতে ক্লিক করুন।
- রেশন কার্ডের বিবরন: আপনার সামনে আপনার রেশন কার্ডের পুরো তথ্য চলে আসবে। যদি আপনার রেশন কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে মোবাইল নাম্বার এর ঘরে ফাঁকা থাকবে।
- আধার ওটিপি পাঠান: এবার আপনি নিচে “I Do hereby” অপশনটি টিক করে “ওটিপি পাঠান” (Send OTP) এ ক্লিক করুন। আধার-লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে অটোমেটিক ওটিপি আসবে এবং ওটিপিটি বসিয়ে যাচাই করুন।
- নতুন মোবাইল নাম্বার যোগ করুন: সফল আধার যাচাইকরণের পর, আপনার সক্রিয় মোবাইল নম্বরটি (যা আধারের সাথে লিঙ্ক করা থাকার প্রয়োজন নেই) এন্টার করুন এবং “ওটিপি পাঠান” (Send OTP) অপশনটিতে ক্লিক করুন।
- Submit করুন: আপনার নতুন মোবাইল নাম্বারে আসা ওটিপিটি লিখুন এবং লিঙ্কেজ সম্পন্ন করতে “যাচাই করে এবং Submit” (Verify and Submit) অপশনে ক্লিক করুন।
- মোবাইল নাম্বারটি আপনার রেশন কার্ডের সাথে তাৎক্ষণিকভাবে আপডেট বা লিঙ্ক হয়ে যাবে এবং ভবিষ্যতের সমস্ত রেশন কার্ড লেনদেন এবং ওটিপি-ভিত্তিক যাচাইকরণের জন্য এই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে।
কেন রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা জরুরি (Benefits of Ration Card Mobile Number Link)
Ration Card Mobile Link- রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি কি কি সুবিধা পাবেন তার সমস্ত তথ্য নিচে দেওয়া হয়েছে দেখে নিন।
- রেশন-সম্পর্কিত সমস্ত অনলাইন পরিষেবা পাওয়ার জন্য ওটিপি (OTP) প্রয়োজন, তাই লিঙ্ক করা জরুরি।
- ঘরে বসেই অনায়াসে ই-রেশন কার্ড ডাউনলোড করার জন্য।
- রেশন কার্ডের বিবরণ আপডেট করার জন্য বা পরিবারের নতুন সদস্যর নাম যুক্ত করার জন্য মোবাইল নাম্বার লিঙ্ক করা প্রয়োজন।
- রেশন কার্ডের মাধ্যমে কি কি পাবেন তার সমস্ত তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে পাওয়ার জন্য।
Ration Card with Mobile Number Link– এই প্রক্রিয়ার সময় যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য বিভাগের হেল্পলাইন নাম্বার 1800-345-5505 বা 1967 (টোল-ফ্রি) তে যোগাযোগ করতে পারেন।
- WB Ration Card Application, Status, Aadhaar Link and Mobile No Update | রেশন কার্ড আবেদন
- WB Ration Card Transfer 2025: খুব সহজেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করুন
| Important Link | |
| Official Website | Click Here |
| Ration Card with Mobile Number Link | Click Here |
| Aadhar Ration Card Link | Click Here |
কিভাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন (Online Aadhar Ration Card Link Process)
রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন। যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না।
আবার যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি এই বন্ধ রেশন কার্ডের মাধ্যমে কোন রেশন পাবেন না। তাই রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট: আপনার মোবাইলে ইন্টারনেট ব্রাউজার খুলুন এবং পশ্চিমবঙ্গ খাদ্য বিভাগের অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in ভিসিট করুন।
- Link Aadhaar with Ration Card অপশনটি নির্বাচন করুন: নিচে স্ক্রল করুন এবং “Link Aadhaar with Ration Card” বিভাগে ক্লিক করুন।
- Link Aadhaar with Ration Card পৃষ্ঠায় যান: এবার আপনার সামনে একটি নতুন ট্যাব খুলবে। প্রক্রিয়াটি শুরু করতে “রেশন কার্ড নাম্বার” এবং ক্যাপচা দিয়ে Search অপশনটিতে ক্লিক করুন।
- রেশন কার্ডের বিবরন: আপনার সামনে আপনার রেশন কার্ডের পুরো তথ্য চলে আসবে। যদি আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আধার কার্ড নাম্বারে ঘরে ফাঁকা থাকবে কোন নাম্বার লিখা থাকবে না।
- আধার ওটিপি পাঠান: এবার আপনি নিচে “Enter Aadhar Card No” ঘরে আপনার আধার নাম্বার লিখুন এবং নিচে দেওয়া “I do hereby“ অপশনটি টিক করে “ওটিপি পাঠান” (Send OTP) তে ক্লিক করুন। আধার-লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে অটোমেটিক ওটিপি আসবে এবং ওটিপিটি বসিয়ে যাচাই করুন।
- Submit করুন: আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে আসা ওটিপিটি লিখুন এবং লিঙ্কেজ সম্পন্ন করতে “যাচাই করে এবং Submit” (Verify and Submit) অপশনে ক্লিক করুন।
- আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক হতে কিছুদিন সময় লাগবে। তাই কিছু দিন অপেক্ষা করুন।
- আপনাদের আরও জানিয়ে রাখি যে যদি আপনার আধার কার্ডের তথ্য রেশন কার্ডের তথ্যের সাথে মিল থাকে তাহলেই আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। যদি অমিল থাকে তাহলে রেশন এর সাথে আধার লিঙ্ক হবে না। তাই যদি অমিল তাহকে তাহলে আগে তথ্য ঠিক করেনিন তারপর লিঙ্ক করুন।