SIR Form Online Fill Up 2025: কিভাবে অনলাইনে পূরণ করবেন এনুমারেশন ফর্ম বা SIR Form

SIR Form Online- ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যাঁরা BLO-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই এই ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও কমিশনের অ্যাপ ECINET-এ মিলবে এই ফর্ম।

SIR Form Online

এই এনুমারেশন পর্ব চলবে ৯ই ডিসেম্বর পর্যন্ত। তবে এরইমধ্যে BLO-র সঙ্গে যোগাযোগ করতে না পারা বা এনুমারেশন ফর্ম না পাওয়া নিয়ে অনেক জায়গাতেই বিভ্রান্তি ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য পোর্টাল ও বিশেষ অ্যাপ খুলে দিল নির্বাচন কমিশন। ফলে এখন যে কোনও ভোটার অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।

নির্বাচন কমিশনের বারবার আশ্বাস সত্ত্বেও, SIR প্রক্রিয়া নিয়ে অনেকের ঘুম উড়ে গেছে। অনেকেই বাড়িতে না থাকলে ফর্ম কীভাবে পূরণ করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। অবশেষে, কারিগরি ত্রুটি ঠিক করে ওয়েবসাইট খুলে দিয়েছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হল, অনলাইনে কীভাবে প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সম্ভব? ওয়েবসাইট থেকে কীভাবে SIR ফর্ম পূরণ করবেন?

কীভাবে অনলাইনে SIR ফর্ম ফিলাপ করবেন (SIR Form Online)

অনলাইনে SIR ফর্ম পূরণ করার জন্য আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে হবে। আবার আপনার আধারের সাথেও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে SIR ফর্ম ফিলাপ করতে পারবেন না।

SIR Form Online
SIR Form Online
  • অনলাইনে SIR ফর্ম ফিলাপ করার জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/ খুলতে হবে।
  • এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার ও OTP দিয়ে লগইন করতে হবে।
  • তারপর আপনাকে ডান দিকের উপরে Fill Enumeration Form অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে SIR 2026- Online Form Submission By Elector পেজ খুলবে। সেখান থেকে আপনাকে আপনার State সিলেক্ট করে আপনার EPIC (ভোটার কার্ড নাম্বার) দিতে Search অপশনে ক্লিক করতে হবে।
  • আপনার সামনে ফর্ম খুলে যাবে সেখানে আপনার পুরো তথ্য দিয়ে ফর্মটিকে সাবমিট করতে হবে।

আবেদনের স্থিতি অনলাইনে ট্র্যাক করা যাবে আবার আপনি অভিযোগ দায়েরও করতে পারবেন। আপনি অনলাইনেও EPIC কার্ড অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর অর্থ হল আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, তবুও কমিশনের ওয়েবসাইটে SIR প্রক্রিয়ায় আপনার কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ভোটার সংস্থা করে রেখেছে।

SIR Form Online– যারা SIR ফর্ম অনলাইনে বা BLO কে জমা করেছেন, তারা অনলাইনের মাধ্যমে তাদের নাম চেক করার জন্য https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 এই সাইট থেকে নিজেদের বুথ এর লিস্ট ডাউনলোড করে চেক করতে পারবেন। অথবা আপনি আপনার Voter Card নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে নাম চেক করতে পারবেন এর জন্য আপনাকে – https://electoralsearch.eci.gov.in/ সাইট খুলতে হবে।

অফিসিয়াল লিঙ্ক

Voter Card Official Website Click Here
Online SIR Form Filup Click Here
Search Your Name Click Here

 

আরও পড়ুন-

Index