West Bengal SIR Form Fill Up 2025: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সম্পর্কিত গণনা ফর্ম, যা SIR (Special Intensive Revision) ফর্ম নামে পরিচিত, এই ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত এই ফর্মটি পূরণ করা খুব জটিল নয়, তবে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা অতন্ত্য প্রয়োজন। একটি ছোট ভুল আপনার আবেদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করতে পারে। এই প্রতিবেদনে, SIR ফর্মটি সঠিকভাবে পূরণ করার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
ফর্মটি পাওয়ার পর, প্রথম অংশে উপরের বাম দিকের কোনে আপনার কিছু তথ্য আগে থেকে মুদ্রিত থাকে। এই আগে থেকে মুদ্রিত অংশে আপনাকে কোন কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার বর্তমান ভোটার কার্ডের সাথে তথ্য মিলিয়ে নিতে হবে। এই SIR Form টিকে আপনি বাংলাই ফিলাপ করতে পারবেন।
ফর্মের উপরে BLO বা ফর্ম বিতরণকারীর অফিসারের নাম এবং ফোন নম্বর ইংরেজিতে লেখা থাকবে। যদি এই ফর্ম ফিলাপ করতে আপনার কোনও প্রশ্ন বা সমস্যা থাকে, তাহলে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
ফর্মের উপরে আপনার নাম, EPIC নম্বর (ভোটার নুম্বের), ঠিকানা, অংশ নম্বর, ক্রমিক নম্বর, বিধানসভা এবং রাজ্য এর নাম আগে থেকে মুদ্রিত থাকবে। এর সাথে, একটি QR কোড এবং আপনার বর্তমান ভোটার কার্ডের ছবিও মুদ্রিত থাকবে। এই ছবির পাশের ফাঁকা জায়গাতে আপনার সাম্প্রতিক তোলা একটি ছবি লাগাতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয়, কারণ অনলাইন ফর্ম ফিলাপে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাওয়া হয়ে থাকে।
West Bengal SIR Form Fill Up 2025 (এসআইআর ফর্ম ফিলাপ কিভাবে করবেন)
ফর্মের নিচের ফাঁকা অংশগুলিতে আপনাকে কিছু তথ্য ফিলাপ (SIR Form Fill Up) করতে হবে।
- প্রথম কলমে আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে (DD/MM/YYYY)।
- পরের কলমে আপনার আধার নাম্বার লিখতে হবে।
- মোবাইল নাম্বার ঘরে একটি মোবাইল নাম্বার দিতে হবে।
- তারপরের দুটি কলামের মধ্যে প্রথমটিতে বাবা বা অভিবাবকের নাম লিখতে হবে (বিবাহিত মেয়েদের ক্ষেত্রে নিজের বাবার নাম লিখতে হবে)।
- দ্বিতীয় কলামে বাবা বা অভিবাবকের EPIC Number অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখতে হবে (যদি থাকে)।
- পরের দুটি কলামের একটিতে মায়ের নাম লিখতে হবে।
- আরেকটি কলামে মায়ের EPIC Number বা ভোটার কার্ড নাম্বার লিখতে হবে (যদি থাকে)।
- এবার পরের কলাম দুটির মধ্যে প্রথমটিতে Spouse Name অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে (বিবাহিত পুরুষের ক্ষেত্রে স্ত্রীর নাম এবং বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে), যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই কলাম দুটিকে ফাঁকা রাখতে হবে। এরপরের কলামে স্বামী বা স্ত্রীর EPIC Number অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখতে হবে (যদি থাকে)।
এবার ফর্মের নিচের দিকে বাম দিকে একটি এবং ডান দিকে কয়েকটি কলাম পাবেন যেগুলিকে আপনাকে খুবই সতর্কে পূরণ করতে হবে। ফর্মের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ২০০২ সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে পূরণ করতে হবে। এটি দুটি ভাগে বিভক্ত।
যাদের ২০০২ সালের ভোটার কার্ড লিস্টে বা SIR List এ নাম আছে তাদেরকে বাম দিকের কলামগুলিকে পূরণ করতে হবে এবং যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই বা যাদের নাম ২০০২ সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছে তাদেরকে ডান দিকের কলামগুলিকে পূরণ করতে হবে। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য https://voters.eci.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন। দেখে নিন নিচের কলামগুলিতে কি কি লিখতে হবে।
বাম দিকের কলামে কি লিখবেন (SIR Form Fill Up 2025)
২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই বাম দিকের কলাম গুলিকে ফিলাপ করবেন।
- যদি ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে সেই লিস্ট অনুযায়ী আপনার যা নাম ছিল সেই নাম প্রথম কলামে লিখতে হবে। পরের কলামে ভোটার কার্ডের নাম্বার লিখবেন ২০০২ সালে যা ছিল তাই লিখবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার যদি ২০০২ অন্য ছিল এবং বর্তমানে অন্য আছে তাহলে আপনাকে ২০০২ সালের ভোটার নাম্বারটি লিখতে হবে।
- পরের কলাম দুটির মধ্যে প্রথমটিতে আপনার আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবা বা মা বা ভাই বোনের নাম লিখতে হবে। এবং পরের কলামে আপনার সাথে আত্মীয়র সম্পর্ক লিখতে হবে।
- পরের কলাম গুলিতে আপনার জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে।
- নিচের তিনটি কলামে বিধানসভার নাম্বার (AC No), পার্ট নাম্বার (Part No) এবং ক্রমিক নাম্বার (Serial No) লিখতে হবে।
ডান দিকের কলামে কি লিখবেন (SIR Form West Bengal)
২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এই ডান দিকের কলামগুলিকে পূরণ করবেন।
- যাদের নামে ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার বাবা বা মা বা ভাই বোনের নাম যেকোনো একজনের আছে তার নাম ডান দিকের প্রথম কলামে লিখতে হবে (২০০২ সালের ভোটার লিস্টে যেরকম ভাবে লেখা আছে সেই ভাবেই লিখতে হবে)।
- পরের কলামে সেই ব্যাক্তির EPIC Number অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে যা আপনি ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন।
- এবার আপনাকে পরের কলামে তার বাবার বা স্বামীর নাম লিখতে হবে যার নাম আপনি প্রথম কলামে লিখেছেন।
- এরপরের কলামে আপনার সাথে কি সম্পর্কে সেটি লিখতে হবে (বাবা, মা, ভাই বোন, ঠাকুমা, ঠাকুরদা ইত্যাদি)
- পরের কলাম গুলিতে ২০০২ সালের লিস্ট অনুযায়ী সেই ব্যাক্তির জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে।
- নিচের তিনটি কলামে ২০০২ সালের লিস্ট অনুযায়ী বিধানসভার নাম্বার (AC No), পার্ট নাম্বার (Part No) এবং ক্রমিক নাম্বার (Serial No) লিখতে হবে।
এবার আপনার স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ দেওয়ার জায়গাই আপনাকে স্বাক্ষর বা বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে।
ফর্ম জমা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী (SIR Form Fill Up)
- স্বাক্ষর: নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর করুন অথবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিন।
- নথিপত্র: এই ফর্মের সাথে অতিরিক্ত কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।
- বিবাহিত মহিলাদের জন্য: বিবাহিত মহিলাদের রক্ত সম্পর্কিত তথ্য যেমন বাবা, মা, দাদী বা দাদার তথ্য দিবেন। বিয়ের পরে পদবী পরিবর্তন হলেও, ২০০২ সালের তালিকা অনুসারে বিয়ের আগের নাম এবং পদবী লিখবেন
- ফর্ম পূরণ সাবধানে করবেন, প্রথমে এই ফর্মের একটি জেরক্স কপি নিয়ে পূরণ করুন এবং তারপরে আসল ফর্মটি পূরণ করুন। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমবে।
- এই SIR Form টিকে আপনি বাংলাই ফিলাপ করতে পারবেন। তবে ভোটার নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার ইংরাজিতে লিখবেন।
- SIR Form Download করার জন্য আপনাকে অফিসিয়াল সাইট ভিসিট করতে হবে- https://voters.eci.gov.in/
কিভাবে চেক করবেন যে BLO আপনার ফর্ম অনলাইনে এন্ট্রি করেছে কি না
আপনি আপনার SIR ফর্ম ফিলাপ করে আপনার BLO কে জমা করেছেন কিন্তু আপনার BLO ফর্ম কি অনলাইনে এন্ট্রি করেছে কি করে নাই, তা আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। চেক করার আপনাকে সিম্পেল কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
- প্রথমে আপনাকে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://voters.eci.gov.in/) এ মোবাইল নং এবং OTP দিয়ে লগইন করতে হবে।
- এবার আপনাকে এই সাইটের ডান দিকে Fill Enumeration Form অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে একটি অনলাইন ফর্ম সুবমিসন এর পেজ খুলবে, এখানে আপনার রাজ্য (State) সিলেক্ট করে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে Search অপশন এ ক্লিক করতে হবে। যদি BLO আপনার ফর্ম ফিলাপ করে থাকে তাহলে আপনাকে অলরেডি সাবমিট দেখাবে, আর যদি না দেখাই তাহলে জানবেন যে আপনার ফর্ম এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট হয়নি।
- যদি অনলাইনে সাবমিট না দেখাই তাহলে যত শীঘ্রই পারেন আপনার BLO এর সাথে যোগাযোগ করে আপনার ফর্মটিকে অনলাইনে সাবমিট করতে বলুন।
২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ভিসিট করুন- https://voters.eci.gov.in/download-eroll
- Voter Card Application Process Online, Download and Status Check 2025 | ভোটার কার্ড আবেদন প্রক্রিয়া
-
Land Mutation Process 2025- জমির মিউটেশন কিভাবে করবেন এবং কত দিনে সময় লাগবে?
যোগাযোগ
SIR এর জন্য নিন্মলিখিত ফোন নাম্বার, বা ঠিকানায় বা ইমেইল আইডি যোগাযোগ করতে পারেন।
- Toll-free Contact No- 1950
- Postal Address- Election Commission Of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi 110001
- Email ID- complaints@eci.gov.in
FAQs SIR Form Fill-Up
-
অনলাইনের মাধ্যমে কি SIR এর ফর্ম ফিলাপ করা যাবে?
হ্যাঁ করা যাবে।