Certified Deed Download- কিভাবে অনলাইনের মাধ্যমে দলিল আবেদন করবেন ও ডাউনলোড করবেন

Certified Deed Download– বর্তমান ডিজিটাল যুগে সরকার প্রশাসনিক কাজকে অনলাইন ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে। এর ফলে নাগরিকদের সময় ও পরিশ্রম দুটোই অনেক কমে গেছে। আগে যেখানে জমি বা সম্পত্তির দলিল (Land Deed / Property Registration Deed) পেতে দিনের পর দিন সরকারী অফিসে ঘুরতে হতো, এখন তা বাড়িতে বসেই করা সম্ভব। পশ্চিমবঙ্গ সরকার eDistrict Portal এর মাধ্যমে জমির দলিল আবেদন ও ডাউনলোডের সুবিধা করে দিয়েছে।

এই প্রবন্ধে আমরা জানব— কীভাবে অনলাইনের মাধ্যমে দলিলের জন্য আবেদন করবেন, ফি পরিশোধ করবেন এবং পরবর্তীতে কিভাবে অনলাইনে দলিল ডাউনলোড করবেন।


What is Deed (দলিল কী?)

দলিল হলো একটি আইনগত নথি যা জমি, ফ্ল্যাট, বাড়ি বা অন্য কোনো সম্পত্তির মালিকানা প্রমাণ করে। অর্থাৎ আপনি কোনো জমি কিনলে বা বিক্রি করলে তার আইনি প্রমাণ হিসেবে রেজিস্ট্রি দলিল তৈরি হয়। এটি সাব-রেজিস্ট্রি অফিসে নথিভুক্ত করা হয়।


অনলাইনে দলিল আবেদন করার সুবিধা

  1. সময় ও খরচ দুটোই বাঁচে
  2. সরকারি দপ্তরে যাওয়ার ঝামেলা কমে
  3. পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সহজ
  4. আবেদন, ফি প্রদান, এবং ডকুমেন্ট ডাউনলোড — সবই ঘরে বসে করা সম্ভব

অনলাইনে দলিল আবেদন (Certified Deed Apply)

প্রথমে যান পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন পোর্টালে —
👉 https://edistrict.wb.gov.in/

এই ওয়েবসাইট থেকেই আপনি নতুন দলিলের আবেদন, Fee Payment এবং Download সংক্রান্ত সব কাজ করতে পারবেন।


ইউজার রেজিস্ট্রেশন করুন (User Registration)

যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে প্রথমে আপনাকে এই E-District পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

  • “User Registration” অপশনে ক্লিক করুন।
  • নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, পাসওয়ার্ড দিন।
  • একটি OTP আসবে মোবাইলে – সেটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।

একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে, পরবর্তীতে শুধু Login করলেই কাজ হবে। Login করার জন্য আপনাকে Mobile OTP ভেরিফাই করতে হবে।

 


দলিল আবেদন (Certified Deed Apply)

deed download
deed download

E-District পোর্টালে লগইন করার পর আপনাকে “Services” অপশন থেকে “Registration & Stamp Duty” অপশন সিলেক্ট করতে হবে। এর পরে “Certified Copy of Registered Deed” অপশনটিতে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে একটি পপউপ খুলবে সেখানে আপনাকে “Accept” অপশনটি নির্বাচন করতে হবে।

এরপর একটি অনলাইন ফর্ম খুলবে, যেখানে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবে —

  • এবার Certified Copy of Registered Deed অপশন সিলেক্ট করে “Save & Next” বাটানে ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে District, Deed Number (Last 5 Digit Deed Number), Registration Office, & Year of Registration লিখে “Save & Next” বাটানে চাপতে হবে।
  • এবার আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে “Validate” অপশন সিলেক্ট করতে হবে।
  • এবার আপনাকে Preview অপশন সিলেক্ট করে Submit করতে হবে।
  • আপনার সামনে পেমেন্ট করার অপশন আসবে সেখান থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

সব তথ্য সঠিকভাবে দিয়ে Save & Continue বাটনে ক্লিক করুন।


প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন (Required Document)

  1. দলিল আবেদন এবং ডাউনলোড করার জন্য আপনাকে কোন রকমের ডকুমেন্ট সাবমিট বা আপলোড করার প্রয়োজন নেই।

ফি পেমেন্ট (Fee Payment Online)

ওয়েবসাইটে Certified Deed আবেদন করার সময়ে আপনাকে দেখিয়ে দেবে যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে।

এরপর আপনি অনলাইন পেমেন্ট (Grips) গেটওয়ের মাধ্যমে ডেবিট/ক্রেডিট কার্ড, UPI বা নেট ব্যাংকিং দিয়ে Application Fee পরিশোধ করতে পারবেন।

ফি জমা হয়ে গেলে আপনি একটি Payment Acknowledgment Slip পাবেন। এটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।

 


অনলাইনে দলিল ডাউনলোড করার পদ্ধতি (Certified Deed Download)

Online Deed Download করার জন্য প্রথমে আপনাকে 👉 https://edistrict.wb.gov.in/ ওপেন করতে হবে। এবার আপনার সামনে Dashboard ওপেন হবে। সেখান থেকে Action অপশন থেকে Download করার লিঙ্ক পাবেন সেখান থেকে আপনি আপনার Deed Download করতে পারবেন। আপনি PDF ফরম্যাটে দলিলটি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন।

 


গুরুত্বপূর্ণ পরামর্শ

  1. দলিলের তথ্য জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন।
  2. মোবাইল নম্বর ও ইমেল ঠিকানায় OTP যাচাই বাধ্যতামূলক।
  3. পেমেন্ট সম্পন্ন হওয়ার পর রিসিট ডাউনলোড করে রাখুন।
  4. ভবিষ্যতের প্রয়োজনে ডাউনলোড করা দলিলের কপি নিরাপদে সংরক্ষণ করুন।

অতিরিক্ত তথ্য

  • Web Information Manager, BP – 5, BP Block, Sector V, Bidhannagar, Kolkata, West Bengal 700091
  • Email: info@wtl.co.in

অনলাইনে Deed Application ও Deed Download প্রক্রিয়া এখন খুব সহজ ও স্বচ্ছ। এর মাধ্যমে মানুষ জমি বা সম্পত্তি কেনাবেচার কাজ দ্রুত সম্পন্ন করতে পারছে। সরকারি এই ডিজিটাল উদ্যোগ নাগরিকদের সময় বাঁচাচ্ছে, দুর্নীতি কমাচ্ছে এবং স্বচ্ছ প্রশাসনের পথে এক বড় পদক্ষেপ হয়ে উঠেছে।

সুতরাং, আপনি যদি নতুন জমি বা ফ্ল্যাটের দলিল করতে চান, তাহলে আজই wbregistration.gov.in পোর্টালে লগইন করে আবেদন করুন। ঘরে বসেই এখন সম্ভব আপনার দলিলের আবেদন ও ডাউনলোড!


কিভাবে অনলাইনে দলিল সার্চ করবেন?

অনলাইনে দলিল সার্চ করার জন্য আপনাকে প্রথমে – https://igr.wb.gov.in/ ওয়েবসাইট খুলতে হবে। এবার এই সাইট থেকে Searching Deed অপশনটিকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি পাঁচটি অপশন পাবেন। সেখান থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী অপশনটিকে সিলেক্ট করে সমস্ত তথ্য সঠিক ভাবে সিলাপ করে Submit করতে হবে। তাহলেই আপনার দলিলের পুরো তথ্য দেখতে পাবেন।

 


Index