WB Ration Card Transfer 2025: অনলাইনের মাধ্যে রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন। এখন খুব সহজেই বাড়িতে বসে যেকোনো রেশন কার্ড এক পরিবার থেকে আরেক পরিবারে ট্রান্সফার করা যাবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করবেন। আবার যদি আপনার বাচ্চার বা পরিবারের কোন সদস্যর রেশন কার্ড আলাদা পরিবারে কিংবা আলাদা ভাবে তৈরি হয়ে থাকে, এখন খুব সহজেই তা ট্রান্সফার করে নিজের পরিবারে যুক্ত করতে পারবেন।
ডকুমেন্টস ছাড়ায় আপনি এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। তবে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকা প্রয়োজন। যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার হবে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা থাকতে হবে ও যে নতুন পরিবারে রেশন কার্ডটি যুক্ত হবে, সেই পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার লাগবে এবং তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে।
রেশন কার্ড ট্রান্সফার অনলাইনে আবেদন (WB Ration Card Transfer Online in West Bengal)
খুবই সহজেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ড এক পরিবার থেকে অন্য পরিবারে ট্রান্সফার করা যাবে। কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সমস্ত তথ্য নিচে ধাপে ধাপে দেওয়া হয়েছে।
- প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে- https://food.wb.gov.in/।
- তারপর ওয়েবসাইট এর একবারে নিচের দিকে “Apply for New Ration Card” অপশনে ক্লিক করুন।
- এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে সেখানে আধার নাম্বার লেখার অপশন দেখাবে।
- এই আধার কার্ড নাম্বার লেখার জায়গায় যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চান তার আধার নাম্বার লিখে, Send OTP তে ক্লিক করুন, OTP এন্টার করে Submit OTP তে ক্লিক করুন।
- পরবর্তী পৃষ্ঠায়, রেশন কার্ড সম্পর্কে তথ্য প্রদর্শিত হবে। “Yes” এ ক্লিক করুন এবং তারপর “Next” এ ক্লিক করুন।
- এবার আপনাকে ফর্ম ১৪ এ ক্লিক করে এবং Next অপশন সিলেক্ট করতে হবে।
- তারপরে আপনি যে ব্যক্তিকে নতুন পরিবারে যোগ করতে চান তাকে নির্বাচন করুন এবং Next এ ক্লিক করুন।
- পরবর্তী ধাপে, আপনি যে পরিবারের সদস্যের সাথে রেশন কার্ড যুক্ত করতে চান সেই পরিবারের একজনের রেশন কার্ড নাম্বার লিখুন এবং Next এ ক্লিক করুন।
- তারপর সমস্ত তথ্য একবার চেক করে নিয়ে সাবমিট করুন।
- কিছু দিনের মধ্যে আপনার রেশন কার্ড অন্য পরিবারে ট্রান্সফার হয়ে যাবে।
রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কি কি লাগবে (Required Documents)
Ration Card– রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কি কি প্রয়োজন।
- যে ব্যক্তির রেশন কার্ড ট্র্যান্সফার করবেন তার রেশন কার্ড ও আধার কার্ড লাগবে।
- মোবাইল নাম্বার (যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে) OTP ভেরিফিকেশনের জন্য।
- যে পরিবারে ট্রান্সফার হবে সেই পরিবারের একজন সদস্যর রেশন কার্ড।
কাদের রেশন কার্ড ট্রান্সফার করতে হবে
- বিবাহিত মহিলা (বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি)
- পরিবারের কোন সদস্যর আলাদা ভাবে রেশন কার্ড হয়ে থাকলে
- ডিভোর্স মহিলা (স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি, যদি প্রয়োজন হয়)
আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন (Ration Card Status Check)
-
প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Check Application Status” অপশন সিলেক্ট করতে হবে।
-
এবার আপনি আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন।
Official Link
| Official Website | Click Here |
| Apply Ration Card Transfer | Click Here |
| Application Status Check | Click Here |
FAQs রেশন কার্ড
- রেশন কার্ড ট্রান্সফার হতে কত দিন সময় লাগে?
সাধারণত রেশন কার্ড ট্রান্সফার হতে ১৫-৩০ দিন সময় লাগে। তবে কখনো কখনো এই সময় আরও বেশি লাগতে পারে।
- অফলাইনে কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন?
যদি অনলাইনে আবেদন করতে সমস্যা হয়, তাহলে নিকটবর্তী রেশন অফিস / খাদ্য ও সরবরাহ দপ্তর এ গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন। অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারেন।
- যদি রেশন কার্ড বন্ধ বা লাল হয়ে থাকে তাহলে কি ট্রান্সফার করা যাবে?
না।
- রেশন কার্ড লাল বা বন্ধ হয়ে গেলে কি করবো?
রেশন কার্ডের সাথে আধার কার্ড (EKYC) লিঙ্ক করলে পুনরায় রেশন কার্ড চালু হয়ে যাবে।
যদি Ration Card Transfer অনলাইনে আবেদন করতে না পারেন অথবা অনলাইনে কিভাবে আবেদন করবেন বুঝতে পারছেন না। তাহলে আপনি এই পোস্টটিকে ভাল করে পড়ে অনলাইনে চেষ্টা করতে পারেন অথবা আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করাতে পারেন। ধন্যবাদ—